নারায়ণগঞ্জ ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা ফতুল্লায় ৩ হাজর২শ পিস ইয়াবা উদ্ধার সিদ্ধিরগঞ্জে সালু হাজী রোডে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন

ফতুল্লায় ৩ হাজর২শ পিস ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নুরুল হুদা মেহেদী :
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পালিয়ে যাওয়া এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সামসুল আলমের মোড় সংলগ্ন একটি ভবনের ২য় তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ফ্ল্যাটের ভাড়াটিয়া মোর্শেদা আক্তার (৩৪) পালিয়ে যান।

পরে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে জাজিমের ওপর থেকে ৩ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মোর্শেদা আক্তার দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

ফতুল্লায় ৩ হাজর২শ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬