সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সস্তাপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত অনুমোদনহীন ও ভুয়া ব্যান্ডের তেল বিক্রির অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা আহিল ডায়াগনস্টিক সেন্টারকে ১লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে কর্মরত তিন ওসিকে রদবদল আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খালে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের।নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) আসাদুজ্জামান নূর কে অবৈধ দখলদারত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পেয়ে আজ বুধবার ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর অভিযান পরিচালনা করেন।অভিকাযান পরিচালনাকালে পরিলক্ষিত হয়, সরকারি প্রায় ২.৫ শতাংশ জায়গা যা নলখালী খালের অভ্যন্তরে, দখল করে এক ব্যক্তি দেয়াল নির্মাণ করেছেন। সরকারি সার্ভেয়ার এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে খালের সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙানো হয় এবং সরকারি খালে নির্মিত দেয়ালটি অপসারণ করা হয়।খাল উদ্ধার অভিযানে ফতুল্লা থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযান পরিচালনাকালে প্রায় ২.৫ শতাংশ খালের জায়গা উদ্ধার করা হয়েছে।ভবিষ্যতেও এই ধরনের অবৈধ খালের জায়গা দখলদারদের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালনা করা হবে বলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এর কাছ থেকে থেকে জানা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সস্তাপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬