নারায়ণগঞ্জ ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

ফতুল্লায় ৩টি ডাইংয়ের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে অভিযান পরিচালনা করা হয়।
১: বাংলাদেশ ডাইং প্রসেসিং ইন্ড্রাস্ট্রি, ফতুল্লা ২: বিসমিল্লাহি নীট ডায়িং এন্ড ফিনিশিং মিল,বটতলা রেললাইন,ফতুল্লা,
৩: হাজী রসুল ডাইং
ফতুল্লা। মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ বাস্তবায়নের নিমিত্ত উপর্যুক্ত কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা ও পরিদর্শনকালে বৈধ পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপি (Effluent Treatment Plant) ব্যতীত কার্যক্রম পরিচালনা করছে মর্মে প্রতীয়মান হয়। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত বিদ্যুৎ মিটার জব্দপূর্বক সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের হেফাজতে প্রদান করা হয়।

এই পরিবেশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন সুনিম সোহানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

আজকের পরিবেশ সংরক্ষণ অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

ফতুল্লায় ৩টি ডাইংয়ের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ অভিযান

আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬