নারায়ণগঞ্জ ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন উপলক্ষে বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নূর হোসেনকে আহবায়ক, নজরুল ইসলামকে যুগ্নআহবায়ক ও মো. দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিলে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সাধারণ সম্পাদক ও ট্রান্সেপোর্ট সমিতির সদস্য সেলিম মাহমুদের সভাপতিত্বে এ সভায় সমতির সদস্যরা বিগত দিনে যারা কমিটিতে ছিলের তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন। তার মধ্যে সমিতির আয়-ব্যয়ের হিসেব না দেওয়া, সদস্যদের ভালো মন্দ না দেখা, নির্বাচন না দিয়ে মনগড়া কমিটি করে সমিতি পরিচালনা করা উল্লেখযোগ্য। উন্মুক্ত মতামত পেশ করে সব সদস্যই নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানান। পাশাপাশি বিগত সময়ের মত অনিয়ম স্বেচ্ছাচারিতা যেন না হয় সে প্রত্যাশা করেন সাধারণ সদস্যরা। সদস্যদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য তাৎক্ষনিকভাবে ৩ সদস্যের আহবায়ক কমিটি করা হয়। আহবায়ক কমিটি ইচ্ছা করলে সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে যোগ্য সদস্যদের নিয়ে কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারবেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নূর হোসেন ও সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, বিগত সময়ের সকল অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে আদর্শবান লোকদের হাতে সমিতি পরিচালনার দায়িত্ব হস্তান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমিতির প্রতিটি সদস্য যেন তাদের অধিকার পায়। কেউ যেন বৈষম্যের শিকার না হয়। সভায় সমিতির শতাধিক সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তারিখ : ০৭-০৪-২০২৬

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০২:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬