নারায়ণগঞ্জ ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের বাঘমারা এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বীর দর্পে প্রকাশ্যে মাদক বিক্রি করছে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন মাদক ব্যবসায়ী। এলাকার বিভিন্ন সড়কের মোড় ও অলিগলিতে বিক্রি হচ্ছে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য। প্রশাসনিকভাবে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের। ফলে একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও এসব মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে বাঘমারাবাসী।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নাসিক ৩ নং ওয়ার্ডের শুধু বাঘমারা এলাকাতেই সক্রিয় রয়েছে অন্তত ৩০ জন মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে উল্লেখযোগ্য মাদক ব্যবসায়ীরা হলো, সামসুলের ছেলে শুভ, জাহাঙ্গীরের ছেলে আসিফ, মৃত রহিম বাদশার ছেলে শরিফ, মেয়ে রুমি, সুমী, মৃত আবু সিদ্দিকের মেয়ে মাবিয়া, আব্দুল কাশেমের স্ত্রী মর্জিনা, মৃত মমিনের ছেলে আলমগীর, মৃত শের আলির ছেলে নুরসালাম, নুরুল হক, ফজলুল হক, নুরসালের মেয়ে বিথী, সাথী, মৃত রফিকের স্ত্রী রাবেয়া, মেয়ে সুমী, আমেনা, মোতালেবের ছেলে মাসুম, সুরুজ মিয়ার ছেলে মাদক সম্্রাট মকবুল, নুরা পাগলার ছেলে সালাউদ্দিন, জামালের ছেলে রহমান, মকবুলের ছেলে নাদিম, কালা মিয়ার ছেলে নবী হোসেন, নূর হোসেন ও আমির হোসেন। এছাড়াও রয়েছে ইমন, কাশেম, মোহর ওরফে চুক্কা, নূরহাজান। তাদের মধ্যে রহমান, শুভ, আসিফ, শরিফ, মর্জিনা, আলমগীর ও সুমী হলো মাদকের ডিলার। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন জানান, গত ২০২৪ সালে দেশের পটপরিবর্তনের পর থেকে বাঘমারা এলাকায় মাদকের ভয়াবহতা বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর নিক্রিয়তায় মাদক বেচা কিনা চলতে থাকে প্রকাশ্যে। ফলে এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়ে উঠেছে।

আফজাল হোসেন বলেন, গত ১২ ফেব্রয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাথে আলোচনা করে এলাকাবাসীকে নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। তাতেও মাদক ব্যবসা বন্ধ হচ্ছেনা। তাই এসব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার দাবী জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। প্রতিদিনই একাধিক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে। শুধু বাঘমারাই নয় সমস্ত থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবেনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা

আপডেট সময় : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬