নারায়ণগঞ্জ ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব

নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আড়াইহাজারের বিভিন্ন স্থানে দলীয় নাম ব্যবহার করে কিছু ব্যক্তি নিরীহ মানুষের ওপর ভয়ভীতি ও অত্যাচারের পরিকল্পনা করছে বলে তিনি নির্ভরযোগ্য সূত্রে তথ্য পেয়েছেন।
রবিবার দেওয়া এক বার্তায় তি‌নি জানান, দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের সন্ত্রাসী বা বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অন্যায় করার চেষ্টা করলে তার দায় ব্যক্তিগত হবে এবং তাকে আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের পর স্থানীয় পর্যায়ে উত্তেজনা এড়াতে রাজনৈতিক দলসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার

আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব

আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬