নারায়ণগঞ্জ ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ

  • সাদেক আহমেদ :
  • আপডেট সময় : ১০:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

“একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ”এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে যাত্রা শুরু করা অনলাইন সংবাদমাধ্যম বাংলা ৫২ নিউজ ডটকম সাফল্যের সঙ্গে দশম বর্ষে পদার্পণ করেছে।

এ উপলক্ষে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ৫২ নিউজ ডটকমের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ।

এসময় বাংলা ৫২ নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চাঁন, বাংলা ৫২ নিউজ ডটকমের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল, দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো. মোজাফফর হোসেন ও প্রধান উপদেষ্টা জাহিদুল ইসলাম সুমন,বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন আমিয়াল গুরুপের সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া,ফয়সাল সিসিটিভির এমডি জালাল উদ্দিন ফয়সাল, নরসিংদী ওভারসিজ এর সিইও শফিকুর রহমান খোকন, প্রবাসী সাংবাদিক নেতা আব্দুল্লাহ আল মামুন, রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী মাইনউদ্দিন স্বপন সহ সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

সভাপতির বক্তব্যে কাজী আওলাদ হোসেন বলেন, দীর্ঘ এক দশক ধরে বাংলা ৫২ নিউজ ডটকম দেশ ও বিদেশের পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও আধুনিক ও অনুসন্ধানী সাংবাদিকতা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি বক্তব্যে শিব্বির মাহমুদ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, বাংলা ৫২ নিউজ ডটকম আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথির ফারুক আহমেদ চাঁন বলেন,
“বর্তমান সময়ে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। বাংলা ৫২ নিউজ ডটকম গত এক দশক ধরে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। প্রবাসী সাংবাদিকদের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রেও এই গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বাংলা ৫২ নিউজ ডটকম আরও শক্তিশালী ও পেশাদার সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে এটাই আমাদের প্রত্যাশা।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ

আপডেট সময় : ১০:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬