নারায়ণগঞ্জ ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

আড়াইহাজারে জামায়াতের নেতাকর্মীরা ইর্ষান্বিত হয়েই আজাদের বিরু’দ্ধে অপপ্রচার চালাচ্ছে : উপজেলা বিএনপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

মো.জিয়াউর রহমান : আড়াইহাজারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে ইউসুফ আলী ভূঁইয়া বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আড়াইহাজারে ধানের শীষের পক্ষে ভোটের বিপ্লব ঘটবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের গণজোয়ার দেখে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, গত ২ ফেব্রুয়ারি বাড়ৈ পাড়া এলাকায় যে ঘটনা ঘটেছে, তাতে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এটি পাশ্ববর্তী থানার একটি পারিবারিক বিরোধের জের ধরে সংঘটিত হয়েছে। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার সঙ্গে দলটির নেতাকর্মীদের জড়িত থাকার প্রশ্নই ওঠে না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতারা অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার

আড়াইহাজারে জামায়াতের নেতাকর্মীরা ইর্ষান্বিত হয়েই আজাদের বিরু’দ্ধে অপপ্রচার চালাচ্ছে : উপজেলা বিএনপি

আপডেট সময় : ১০:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬