নারায়ণগঞ্জ ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে মার্কেটে অগ্নিকাণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারী) রাত আনুমানিক সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে একটি স্বর্ণের দোকান, কম্পিউটারের দোকান, পার্টসের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মালিক পক্ষের দাবী, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।

স্থানীয়রা জানান, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আদমজী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো: আশিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ১০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে মার্কেটে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ১১:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬