নারায়ণগঞ্জ ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা রাস্তা গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে একটি করাতকলকে জরিমানা সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ

আড়াইহাজারে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজার উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি কেটে মাটি উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণ্দি বালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলনের অভিযোগে আল আমিন (২৮) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি আবু তালেবের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
আদালত চলাকালে তিনি বলেন, অনুমতি ব্যতিরেকে কৃষিজমি কেটে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় উপস্থিত স্থানীয়দের কৃষিজমি বিনষ্টের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ব্যক্তিগত বা অন্য কোনো প্রয়োজনে মাটি উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন

আড়াইহাজারে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫