নারায়ণগঞ্জ ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

রিয়াদে এনটিভির আয়োজনে ৫৫তম বিজয় দিবস উদযাপন ও প্রবাস বিনোদন পর্ব-২৭ অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে ৫৫তম বিজয় উপলক্ষে প্রবাস বিনোদন পর্ব-২৭ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্ভর) মধ্যরাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের নব র্নিবাচিত সভাপতি আলী হাছান কিরন।

এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি পলি ক্লিনিক এর এমডি আবদুল্লাহ আল মামুন,প্রধান আলোচক ছিলেন রিয়াদের বহুল আলোচিত আমিয়াল গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া,বিশেষ অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের নব র্নিবাচিত সাধারণ সম্পাদক ইনভেষ্টার মোহাম্মদ রাসেল আহমেদ, নবনির্বাচিত সাংগঠনিক সমপাদক ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন, প্রমুখ।বরাবরের মতোই এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিলেন রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, বাথা রাসেল ট্রাভেলস ও জান্নাত রেস্টুরেন্ট, সকার ফিটনেস, রিয়াদের আমিয়াল গুরুপ, হোটেল চাঁদপুর , চাঁদপুর সুপার সপ,বাথা ইয়াসমিন রেষ্টুরেন্ট,বদিয়া ফ্রেন্স রেস্টুরেন্ট আল সাবা ফুড ট্রুফ স্টোর, নুর কিমাম ফর ট্রেডিং কোম্পানি,ফয়সাল সিসিটিভি, গলফ টুলেডে রেস্টুরেন্ট, রিয়াদের ফুড হাউজ,আলোচিত বার্তা।

অনুষ্ঠানে আগত অতিথিরা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, গান, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

এ অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন প্রবাসী গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, বৈশাখী টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি এম মেহেদুল খান, বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিন , গাজী টিভি প্রতিনিধি ফকির হাকিম , বাংলা ৫২ টিভি সৌদি আরব ব্যুরো চীফ সাদেক আহমেদ, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রাসেল প্রমুখ।

আয়োজনটি প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনীতিক, ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
জাতীয় সংগীত ও বিজয়ের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সকাল টিভি প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, ও বাউল শিল্পী ইমন বাউল।

কমেডি,গান, কবিতা আবৃত্তিতে এক প্রাণবন্ত আয়োজন উপভোগ করেন প্রবাসীরা।ঢাকা থেকে আগত জনপ্রিয় সংগীত শিল্পী শারমিন কেয়ার গান দর্শকদের মাতিয়ে রাখে।
পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া শিল্পীদের উপহার দেওয়া হয়। সবশেষে ছিল নৈশভোজ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

রিয়াদে এনটিভির আয়োজনে ৫৫তম বিজয় দিবস উদযাপন ও প্রবাস বিনোদন পর্ব-২৭ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫