নারায়ণগঞ্জ ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বক্তাবলীতে ফেরি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুতে মুহাম্মদ গিয়াসউদ্দিনের শোক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ফতুল্লার বক্তাবলী ঘাটে ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় যানবাহন নদীতে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

​রোববার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বক্তাবলীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনটি তাজা প্রাণ ঝরে যাওয়ার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ। নিহত রফিক, স্বাধীন ও মাসুদের অকাল মৃত্যু তাঁদের পরিবারের জন্য অপূরণীয় এক ক্ষতি। বিশেষ করে জীবিকার সন্ধানে বের হওয়া মানুষগুলোর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাঁদের জান্নাতবাসী করেন এবং শোকাতুর স্বজনদের এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।

​তিনি আরও বলেন, ফেরি পারাপারের ক্ষেত্রে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। চালকের অসতর্কতা বা অব্যবস্থাপনার কারণে এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানো হোক।

​উল্লেখ্য, শনিবার রাতে বক্তাবলী ঘাটে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ সচল হয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিলে সেগুলো নদীতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এলাকায় বর্তমানে শোকের ছায়া বিরাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

বক্তাবলীতে ফেরি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুতে মুহাম্মদ গিয়াসউদ্দিনের শোক

আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫