সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত মানছেনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কিছু সুবিধাবাদী বিএনপি নেতাকর্মী। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে দল ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর ) সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের জানান দিয়ে দলে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন একাধিক বিএনপি নেতা।
জানা গেছে, বহুল বিতর্কিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুগত বিএনপি নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করেন। তারা নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানকে বাদ দিয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। পাশাপাশি দল যদি মনোনয়ন পুনঃবিবেচনা না করে তাহলে আজহারুল ইসলাম মান্নানকে সিদ্ধিরগঞ্জে অবঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারী দেন।
অপরদিকে বিএনপির মূলধারার নেতাকর্মীরা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ কর্মসূচিকে দলবিরোধী ও তাদের দাবিকে ব্যঙ্গ-বিদ্রেুাপ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও দল ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও বিতর্কিত করার অপচেষ্টাকারী এসব সুবিধাবাদী নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বিএনপির একাধিক নেতা।
সিদ্ধিরগঞ্জের বাসিন্দা নারায়ণগঞ্জ মহিলাদলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা বলেন, সিদ্ধিরগঞ্জবাসী মিথ্যা অপপ্রচারকারীদের পাশে নেই। তারেক রহমান ও দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। যারা দলের সিদ্ধান্ত না পেরে দলয়ি প্রার্থীর বিরুদ্ধে নাটক সাজাচ্ছে তাদেরকে সিদ্ধিরগঞ্জবাসী গ্রহণ করবে না।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, দল ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবি করা তলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল। তাদের এ কর্মসূচি সম্পূর্ণ সাজানো একটি নাটক। বিএনপির কোনো নেতাকর্মী এতে অংশ নেয়নি। যারা করেছে তারা সুবিধাবাদী। দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র করছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, যারা এ কর্মসূচি পালন করেছে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। তারেক রহমান ও দল ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই দলের প্রতি বিদ্রোহী আচরণ।
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, আসলে তারা নিজেদের আসল রূপ প্রকাশ করে আজহারুল ইসলাম মান্নানের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। তারা যে দলবিরোধী তা উন্মোচন করেছে।
এদিকে মানববন্ধন ও বিক্ষোভকারীরা দল ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কে গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন, এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তার বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক ফোন করলে রিং হলেও তিনি রিসিভ করেন নি।
প্রতিনিধির নাম 

























