নারায়ণগঞ্জ ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

এক ব্যবসায়ীর ঘুষিতে প্রাণ গেলো আরেক ব্যবসায়ীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে এক ফুল বিক্রেতার ঘুষিতে আরেক ফুল বিক্রেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের জেরে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।

নিহতের নামে মো. ইমান ওরফে বিমান (৪৫)। তিনি সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

অভিযুক্ত অপর ফুল বিক্রেতার রাম গাউস (৩২)। তিনি বন্দর উপজেলার দীঘলদী গ্রামের এমদাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ফুল ব্যবসায়ী নাজমুল জানান, প্রতিদিনের ন্যায় ইমান ফুল ও একধরণের গাছের পাতা বিক্রি করতে ফুটপাতে বসেন। তখন জায়গা নিয়ে পাশের বিক্রিতা গাউস আর ইমানের মধ্যে তর্ক হয়। এক পর্যায় গাউস ক্ষিপ্ত হয়ে ইমানকে কিল-ঘুষি মারতে থাকে। এতে ইমান মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছেস, সকালে হিন্দু ধর্মালম্বীরা পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। তাই বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে প্রতিদিন সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন কিছু ব্যবসায়ী। তাদের মধ্যে ইমান একজন।
সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

এক ব্যবসায়ীর ঘুষিতে প্রাণ গেলো আরেক ব্যবসায়ীর

আপডেট সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫