নারায়ণগঞ্জ ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া নাগরিকের তথ্য বিদেশিদের হাতে নয়—পাসপোর্ট সেবা হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জ পুলে চাঁদাবাজির রাজত্ব ধরে রাখতে মরিয়া সালাউদ্দিন

আমাদের সরকারের শাসনামলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আসিফ নজরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের লোকদের এমনভাবে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, এর বিচার কোথায়? আমি দৃঢ়কণ্ঠে আপনাদের জানাতে চাই বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনো রকম গাফিলতি থাকবে না। যে গতিতে বিচার এগিয়ে চলছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসনামলেই এ সব হত্যাকাণ্ডের বিচার হবে।

সোমবার নারায়ণগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত দেশের প্রথম “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই মাসের আন্দোলনে গত সাড়ে ১৫ বছরের বাংলাদেশের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার উৎখাত হয়েছে। আপনাদের যে আত্মত্যাগ এখানে ২২ জন শহীদ হয়েছে এবং সাড়ে তিনশ মানুষ আহত হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, ‘ক্রিমিনাল কোর্ট রয়েছে সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। অনেকগুলো মামলার তদন্তের অগ্রগতি হয়েছে। ৫ আগস্টের আগেই চার্জশিট দিতে পারবে। চার্জশিট দেওয়ার পর প্রয়োজনে দ্রুত বিচার আইনে এসমস্ত অপরাধীর বিচার করবো।’

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। স্থানীয়ভাবে চাঁদাবাজ আছে লুটেরা আছে তাদের রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

আমাদের সরকারের শাসনামলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আসিফ নজরুল

আপডেট সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫