নারায়ণগঞ্জ ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নজরুল ইসলাম আজাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ পরিবেশিত হয়েছে। সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন আড়াই হাজার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। তিনি বলেন, নজরুল ইসলাম আজাদ সবসময় চোর ডাকাত সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি কখনো অপরাধমূলক কর্মকাণ্ড সমর্থন করে না। উনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ এর প্রতিবাদ জানাই।

গোপালদীর তদন্ত কেন্দ্রের এএসআই আমিনুল ইসলাম জানান, এই সময়ে আমি কোনো আসামি গ্রেপ্তার করিনি। ফলে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ জোর করে আসামি ছিনিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। আমি এধরনের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে এই বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আমরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির রাজনীতি করি। আমার সাথে হাজার হাজার বিএনপিপ্রেমী মানুষজন আসেন। হাজারো মানুষের ভিড়ে কে ডাকাত তা আমার পক্ষে সনাক্ত করা সম্ভব নয়। এই বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে অনুরোধ করার প্রশ্নই উঠে না। বিরোধী পক্ষ আমাকে জড়িয়ে একটি ছবি সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে। এধরনের মিথ্যা, ভিত্তিহীন, হীন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আমার ও জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপপ্রচারকারীদের সতর্ক করে দিয়ে বলতে চাই ভবিষ্যতে এধরনের মিথ্যা প্রচারণা চালানো হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নজরুল ইসলাম আজাদ

আপডেট সময় : ১১:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫