নারায়ণগঞ্জ ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মো. জিয়াউর রহমান: নারায়ণগঞ্জে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন: শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় পূর্বে অনুষ্ঠিত কর্মশালাসমূহের ধারাবাহিকতায় আয়োজিত এই জেলা পর্যায়ের কর্মশালায় জেলার বিভিন্ন স্তরের অংশীজনবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ২৪ মে (শনিবার ) দিনব্যাপী নারায়ণগঞ্জ কলেজের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মনিনুর রশিদ। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষকবৃন্দ, জেলার সকল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারগণ, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ের কর্মশালাগুলো থেকে প্রাপ্ত সুপারিশ ও প্রস্তাবিত করণীয়সমূহ পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর, সমন্বিত ও বাস্তবায়নযোগ্য একশন প্ল্যান প্রণয়ন করা। এই পরিকল্পনার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যে সকল অংশীদারের সম্মিলিত মতামত ও অভিজ্ঞতা শেয়ার করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শুধু ফলাফলনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও বাস্তবজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে একটি সহানুভূতিশীল ও মানবিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা শিক্ষার সার্বিক উন্নয়নে নিজেদের ভূমিকা সম্পর্কে আরও সচেতন হন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় কার্যকর অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫