নারায়ণগঞ্জ ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটে চাঁদাবাজি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিক মামলার আসামি সন্ত্রাসী মাসুদ, বাদশা ও রানাসহ সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে মিতালী মার্কেট দোকান মালিকরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২টায় বিক্ষোভ মিছিলটি সাইনবোর্ডস্থ মিতালী মার্কেট এলাকা প্রদক্ষিণ করে।
এসময় বিক্ষোভ-মিছিলকারীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মার্কেটের ৮নং ভবনে প্রবেশ করলে মার্কেটে দায়িত্বরতরা মার্কেটের সকল ফটক তালাবদ্ধ করে
দেয়। এতে বিক্ষোভকারীরা ঐ মার্কেটে অবরুদ্ধ হয়ে পড়ে।
পরে পুলিশে খবর দিলে প্রায় আধাঘন্টা অবরুদ্ধ থাকার পর ঘটনাস্থলে পুলিশ এসে অবরুদ্ধদের বের করে।
বিক্ষোভকারী দোকান মালিক আব্দুল মান্নান বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভাড়া গ্রহণ করে আসছে। বিগত ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা জানতে পারি, মিতালী মার্কেটের ৮নং ভবনের প্রকৃত মালিক অভিযুক্তরা না।
তাই আমরা তাদেরকে আর ভাড়া প্রদান করতে চাই না। তাছাড়া তারা একাধিক মামলারও আসামি।
সাইফ সাঈদ বলেন, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি। এসময় অভিযুক্তরা আমাদেরকে মার্কেটে প্রায় আধাঘন্টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পরে আমরা থানায় ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) জাকিরুল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, দুই পক্ষই মার্কেটের মালিকানা দাবি করছে।
এ নিয়েই তারা ঝামেলায় জড়িয়েছে। তাদেরকে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১১:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫