নারায়ণগঞ্জ ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

রিয়াদে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম দিন পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দোয়া-মোনাজাতের পর কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিপুল উৎসাহে পালিত হয় খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন। 

সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে , প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবিরের পরিচালনায় আনন্দ উৎসব ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক তালুকদার হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন ইনভেস্টার ও নোভা ইন্টার প্রাইজের চেয়ারম্যান সাইফ চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য রাখেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন,প্রবাসী লক্ষী পুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান,প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক রাকীবুল হাসান।

বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরনে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আরিফুর রহমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

রিয়াদে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম দিন পালন

আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪