নারায়ণগঞ্জ ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

আড়াইহাজারে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা ও খুনি লুটেরা শেখ হাসিনার সরকারের সর্বোচ্চ বিচারের দাবিতে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ( ঢাকা বিভাগীয়) সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ । সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনে নিজের বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে আওয়ামী লীগের নেতা কর্মীদের কি হবে সেই কথা একবারও ভাবেনি। এতে বোঝা যায় হাসিনার চিন্তা শুধুমাত্র তার নিজের পরিবার কেন্দ্রিক। দীর্ঘ সময় ধরে আড়াইহাজারের মানুষকে আওয়ামী লীগের যেই নেতা জিম্মি করে রেখেছিল সে ও বোরখা পড়ে পালিয়ে গেছে। স্বৈরাচার হাসিনা সরকারের সীমাহীন নির্যাতন,জেল জুলুম সত্বেও আমরা তো দেশ থেকে পালিয়ে যাইনি। আমরা দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করি। তাই দেশের মানুষ ও জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের ছেড়ে আমরা পালিয়ে যেতে পারি না।

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এখন আগামীকাল (১৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আপনারা পাহারায় থাকবেন যাতে ওঁত পেতে থাকা আওয়ামী সন্ত্রাসীরা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার

আড়াইহাজারে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত 

আপডেট সময় : ১১:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪