নারায়ণগঞ্জ ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের অর্থ আত্নসাত করেও অপপ্রচারে লিপ্ত জামান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় ৩২ বিঘা জমির উপর নির্মিত এশিয়া মহাদেশের অন্যতম পাইকারী মিতালী মার্কেটের সুনাম নষ্ট করার পাঁয়তারার অভিযোগ উঠেছে। মার্কেটের ৪১ লক্ষাধিক টাকা আত্নসাত ও নানা বিতর্কিত কর্মকা-ের অভিযোগে বহিস্কৃত সাবেক যুগ্নসাধারণ সম্পাদক জামান মিয়া মার্কেটের উন্নয়ন কাজসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। শুক্রবার(৫ জুলাই) বিকেলে সাড়ে ৩ টায় দোকানদার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন সমিতির কার্যাকরী সভাপতি আমির হোসেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হোসেন বলেন, সংগঠন বিরোধী কর্মকা-, জাল দলিল করে মার্কেটের জমি দখল ও মার্কেটের বিদ্যুৎ বিলের ৩০ লাখ ৯০ হাজার টাকা ও উন্নয়ন খাতের ১০ লাখ ৮২ হাজার ৪৪৭ টাকা আতœসাত করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গত ২০১৫ সালের ২০ জানুয়ারি যুগ্নসাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে জামান মিয়াকে বহিস্কার করে রেজিস্ট্রার্ড অব ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবগত করা হয়। পরে একই বছরের ১ মার্চ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হয়। তখন নতুন কমিটি বাতিল ও স্বপদে বহাল হওয়ার জন্য জামান মিয়া হাইকোর্টে রীট করেন। শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জে,বি,এম হাসান ও খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ জামান মিয়ার রীট ভিত্তিহীন উল্লেখ করে আদালতের সময় নষ্ট করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তারপরও জামান মিয়া অপতৎপরতা বন্ধ না করে সমিতির সভাপতি ইয়াছিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মার্কেটের উন্নয়ন বিঘ্নিত ও সমিতির কর্মকর্তাদের মান ক্ষুন্ন করছে।
অর্থ আতœসাতের বিষয়ে জামান মিয়ার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি সমিতির কোন সদস্য না হয়েও মার্কেটে এসে দোকানদারদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, দোকানদার সমিতির সহসভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আহমেদ, যুগ্নসাধারণ সম্পাদক মীর মো. সিরাজদৌলা, আমিনুল হক রাজু, বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শিপন ও সহদপ্তর সম্পাদক খোকন মিয়া।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের অর্থ আত্নসাত করেও অপপ্রচারে লিপ্ত জামান

আপডেট সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪