নারায়ণগঞ্জ ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে ঢাকা-চটগ্রাম মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বিগত ৩ বছর ধরে ঠিকমত গ্যাস না পাওয়ায় সানারাপাড় এলাকার ক্ষুব্ধ গ্রাহকরা শনিবার (০৮ জুন) সকাল সাড়ে দশটায় মৌচাক ইউটার্ন এলাকায় এ অন্দোলন করেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা সানারপাড়ের বাসিন্দা সৈয়দ সাইফুল ইসলাম বলেন, আমাদের এলাকায় গত ৩ বছর ধরে গ্যাস পাচ্ছিনা। বিষয়টি নিয়ে তিতাস গ্যাস অফিসে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।
ওসমান গণি নামে একজন বলেন, গ্যাস না থাকায় আমাদের ঘরে চুলা জ্বলে না। প্রায়ই বন্ধ থাকে রান্নাবান্না। কখনো গভীর রাতে গ্যাস আসলেও ভোর হওয়ার আগেই চলে যায়।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক শরফুদ্দিন বলেন, গ্যাসের দাবিতে কিছু লোকজন মহাসড়কে উঠেছিল। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাভিক হয়ে পড়ে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে গ্যাস অফিসের লোকজনের সঙ্গে কথা বলি। তারা দ্রæত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার কথা আন্দোলনকারিদের জানালে তারা কর্মসূচি শেষ করে চলে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে ঢাকা-চটগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪