নারায়ণগঞ্জ ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা রাস্তা গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে একটি করাতকলকে জরিমানা সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, ভাষা শহীদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তাগণ বলেন, ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছেন এমন জাতি বিশ্বে বিরল। তাই প্রতিটি ক্ষেত্রে প্রাণের বাংলা ভাষার শুদ্ধ চর্চা অপরিহার্য এবং আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে পালন করতে হবে। তবেই ভাষা শহীদদের আত্মা শান্তি পাবে, তাদের আত্মত্যাগ সার্থক হবে।

এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, দাতা সদস্য মো. নাসির উদ্দিন, অভিভাবক সদস্য আব্দুল মজিদ মোল্লা, গাজী সুমন, মো. মনির হোসেন, কো-অপ্ট সদস্য পীর মোহাম্মদ, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪