নারায়ণগঞ্জ ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

অস্ত্র মামলায় মিশনপাড়ার নাজমুলকে ১০ বছরের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫০০ বার পড়া হয়েছে

আদালতপাড়া প্রতিনিধি ঃ  নারায়ণগঞ্জের সদর মডেল থানায় একটি অস্ত্র মামলায় মিশনপাড়া এলাকার নাজমুল হোসেন (৩০) কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

আদালত পুলিশের পরিদর্শক জানান, একই মামলার অন্য একটি ধারায় নাজমুলকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একই সময়ে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। আল-আমিন (২৯) নামে আরেক আসামি খালাস পেয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর র‌্যাব-২ এর অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হন দুজন। পরদিন তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

অস্ত্র মামলায় মিশনপাড়ার নাজমুলকে ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪