নারায়ণগঞ্জ ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

মেঘনা নদীর তীরে বিআ্ইডব্লিউটিএ ’র উচ্ছেদ অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

নূরুল হুদা মেহেদী :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডবিøউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জানুয়ারি) বিআইডবিøউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এসময় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে দুজনকে আটক করা হয়েছে।
এর আগে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় অবৈধ দখলদারদের বাঁধা ও হামলার সম্মুখীন হন ভ্রাম্যমাণ আদালত। পরে রেস্টুরেন্ট মালিক-শ্রমিক ও এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযানে হামলা চালিয়ে একটি ভেকু ভাঙচুর করে। এসময় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ গিয়ে দুজনকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসময় বিআইডবিøউটিএ’র মেঘনাঘাট নদী বন্দরের উপ-পরিচালক মো: শরীফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
বিআইডবিøউটিএ’র মেঘনা ঘাট নদী বন্দরের উপ-পরিচালক মো: শরিফুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে। নদীর চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা পর্যন্ত ১০০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

মেঘনা নদীর তীরে বিআ্ইডব্লিউটিএ ’র উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪