নারায়ণগঞ্জ ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

রূপগঞ্জে নৌকার জনসভায় লাখো জনতার ঢল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জ  প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্বাচনী জনসভায় লাখো জনতার ঢল নেমে এসেছে। গতকাল ৩ জানুয়ারি বুধবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা আনন্দ উল্লাসে ঢাকঢোল বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় অংশ নেন । আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন প্রমূখ। সভায় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আজকে এ জনসভা জন সমুদ্রে পরিণত হয়েছে। আর এতেই বুঝা যায় রূপগঞ্জের মানুষ আবারও নৌকাকে ক্ষমতায় দেখতে চায়। নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা। নৌকা উন্নয়নের মার্কা। আপনারা কেউ ভূমিদস্যুদের বানানো পুতুল এমপি প্রার্থীকে এমপি বানাবেন না। পুতুল এমপি নির্বাচিত হলে ভূমি দস্যুরা আপনাদের ভিটা মাটিও রাখবে না। সব কিছু বালু ভরাট করে দখলে নিবে। আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে রূপগঞ্জের উন্নয়ন করার পুনরায় সুযোগ করে দিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

রূপগঞ্জে নৌকার জনসভায় লাখো জনতার ঢল

আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪