নারায়ণগঞ্জ ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জে ১ দিনে ৪ লাশ উদ্ধার, স্ত্রীর শোকে স্বামীর আত্নহত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লুৎফর রহমান জনি(৩৫) নামে এক ব্যক্তি আত্নহত্যা করেছেন। স্ত্রীর পাশে কবর দেওয়ার জন্য বাবা-মাকে অনুরোধ জানিয়ে একটি চিরকুট লিখে শনিবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে তিনি আত্নহত্যা করেন। গত ৩৫ দিন আগে একই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছিলের তার স্ত্রী এক সন্তানের জননী স্বর্ণা।
নিহত লুৎফর রহমান জনি আটি হাউজিং এলাকার প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আউয়াল মিয়ার ছেলে।
মৃত্যুর আগে লুৎফর রহমান জনি ‘চিরকুট’ লিখেন,‘আব্বা ইচ্ছায়-অনিচ্ছায় আপনারে অনেক কষ্ট দিছি। পারলে আমারে মাফ করে দিয়েন। মাফ না করলে আমি মরেও শান্তি পাইতাম না। আমার শেষ ইচ্ছাটা রাখার চেষ্টা কইরেন। স্বর্নার পাশের করবটা খালি আছে সেখানে আমারে কবর দিয়েন। আব্বা আমি অনেক চেষ্টা করছি স্বাভাবিকভাবে থাকার। কিন্তু স্বর্নারে ছাড়া ১টা দিন এক বছরের মতো লাগে। তার মৃত্যুর এই ৩৫ দিন আমার কাছে ৩৫ বছর মনে হইছে। ‘মা’ আপনেও আমারে মাফ কইরা দিয়েন।’
অপর দিকে, একই দিন বেলা সাড়ে ১১ টার দিকে শিমরাইল মোড়ে কোমল মিনি বাস স্ট্যান্ড থেকে মছিবুর রহমান(৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মছিবুর রহমান ঢাকার বাড্ডা থানার মগারদিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ওই বাসের হেলপার ছিলেন। রাতে বাসের ভিতরেই ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে মৃত পাওয়া যায় বলে পুলিশ জানায়। এছাড়াও ভোরে সুমিলপাড়ার জহির মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া সাজ্জাদ হোসেনের স্ত্রী নাসরিন আক্তার(২৪) ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। বিকেল সাড়ে ৪ টার দিকে হাউজিং এলাকার ৭ নম্বর গলিতে স্বাধীন (১১) নামে এক বালক ঘরের বারান্দায় গ্রিলের সঙ্গে ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে। নিহত স্বাধীন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার কল্যাণপুর এলাকার ফুয়াদ আলির ছেলে। বালকটি পরিবারের সঙ্গে হাউজিংয়ে জাহাঙ্গীরের বাড়ির ৬ তলায় ভাড়া থাকত। বালকটি কেন আতœহত্যা করেছে তার কারণ জানাতে পরেনি পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, লাশ  চারটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে, প্রাথমিকভাবে তিনটি অপমৃতুর মামলা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে ১ দিনে ৪ লাশ উদ্ধার, স্ত্রীর শোকে স্বামীর আত্নহত্যা

আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩