নারায়ণগঞ্জ ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

কর্মী ছাড়া নেতা হওয়া যায় না-তৈমুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, কর্মী না থাকলে নেতা হওয়া যায়না। দলে পদধারী নেতার ছেয়ে কর্মীর সংখ্যা বেশী। তাই কর্মীদের মূল্যায়ন করতে হবে। পদ আছে কি নাই সেটা বড় বিষয় নয়। আগেও বিএনপিতে ষড়যন্ত্র ছিল এখনো আছে। আমি আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (১০ জুন) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগমারা বেকারমাঠে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় এসছে উল্লেখ করে তৈমুর আলম জিয়াউর রহমানের দেশাত্ববোধের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।
মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন সুকনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহনগর যুবদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল কবির নাহিদ, গোদনাইল আরামবাগ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী বিএনপি নেতা আক্তারুজ্জামান লিটন, নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, মহানগর যুবদল নেতা মো: শামীম, নাসিক ৮ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহসান হাবিব তন্নয়, ৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ ও ১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আবির।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

কর্মী ছাড়া নেতা হওয়া যায় না-তৈমুর

আপডেট সময় : ০৩:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩