নারায়ণগঞ্জ ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

না’গঞ্জ কারাগারে হাজতীর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ৯০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাকিল আহমেদ (৩৬) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ওই হাজতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত শাকিল আহমেদ পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে। হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, গত ২৫ জানুয়ারি ফতুল্লা থানার একটি ডাকাতি মামলায় আসামি শাকিল আহমেদকে আদালত কারাগারে প্রেরণ করেন।

ওই সময় আসামির সঙ্গে মারধরে আহত হওয়ার চিকিৎসাপত্র দেয়া হয়েছিল। দুইদিন ধরে তাকে সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার রাতেও হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে আসা হয়।

শনিবার সকালে পুনরায় অসুস্থ হলে তাকে আবার জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেল সুপার আরও জানান, সরকারি বিধি অনুযায়ি আদালতের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শেষে মৃত হাজতি শাকিল আহমেদ এর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানায়, ২৪ জানুয়ারী রাতে ডাকাতিকালে স্থানীয়বাসী শাকিল কে আটক করে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরে তার বিরুদ্ধে মামলা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। নিহত শাকিলের বিরুদ্ধে পাবনা জেলার আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

না’গঞ্জ কারাগারে হাজতীর মৃত্যু

আপডেট সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩