নারায়ণগঞ্জ ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) রাতে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের লোহাগড়া থানার সুফিবাদ কাজীপাড়া গ্রামের রফিক আহাম্মেদের ছেলে এহসান উল্লাহ এবং একই থানার ফারাগা মনদোলারচর গ্রামের আহমেদ মিয়ার ছেলে মোহাম্মদ সফিউল আলম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশ একটি নোহা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এহসান উল্লাহকে এক হাজার পিস ও সফিউলকে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় পুলিশ মাদক বহন করা নোহা প্রাইভেটকারটি জব্দ করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সোনারগাঁও থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩