নারায়ণগঞ্জ ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার
২৭ কেজি গাঁজাসহ মোটর সাইকেল জব্দ

আড়াইহাজারে ৫ শীর্ষ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সদস্যরা। এসময় ২৭ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার সকালে র‌্যাবের উপ পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিষনন্দি ফেরিঘাট এলাকায় তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো ০৫ জন মাদক ব্যবসায়ী আসামী কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মাহাবুবুর রহমান (৪৭), ফুলমিয়া (৫১), নরসিংদী ঘোড়াশাল এলাকার জালাল আবেদীন (৭২), ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্ছারামপুর থানার হাছিবুল হাছান (২৪), নবীনগর থানার সিফাতুল ইসলাম শাওন (২২)।

র‌্যাবের উপ পরিচালক এ কে এম মুনিরুল আলম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে।

পরে বিভিন্ন পরিবহনে করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

২৭ কেজি গাঁজাসহ মোটর সাইকেল জব্দ

আড়াইহাজারে ৫ শীর্ষ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩