নারায়ণগঞ্জ ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত ১৫, পুলিশের গুলি, আটক ২

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনা নিয়ন্ত্রনে করতে ৮ রাউন্ড গুলি ছুড়েঁ। এই ঘটনায় আহত ৫ পুলিশ সদস্য ও ৩ গ্রামবাসী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার বাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার স্থানীয় এক মাদরাসার ওয়াজ মাহফিলে ছোট বিনাইরচর গ্রামের এক প্রতিবন্ধী ছেলেকে উজানগোপিন্দী গ্রামের লোকজন মারধর করে। এ নিয়ে গত তিন দিন যাবত ছোট বিনাইরচর এবং উজানগোপিন্দি গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

উজানগোপিন্দী গ্রামের লোকজন বেশ কয়েকবার ছোট বিনাইরচর গ্রামে হামলা করে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ছোট বিনাইরচর গ্রামের মঞ্জুর কাজীর ছেলে মিথুন স্মার্ট কার্ড আনার জন্য উজানগোপিন্দি উচ্চ বিদ্যালয়ে গেলে সেখানে তাকে মারধর করে উজানগোপিন্দীর লোকজন ।

ফলে এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সময় ভুলতা-বিশনন্দী সড়কে ১ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

ঘটনা নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েঁ ।

ঘটনায় থানা পুলিশের ৫ সদস্য রফিকুল, নজরুল নুরে আলম, আতিকুল ও আলমগীর, সাংবাদিক শাহজাহান কবির, গ্রামবাসী মিখুন ও আঃ খালেকসহ উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ এই ঘটনায় ইউপি সদস্য আঃ রহিম ও গ্রামবাসী রিপন নামের ২ জনকে আটক করে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার

আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত ১৫, পুলিশের গুলি, আটক ২

আপডেট সময় : ১০:৪৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩