নারায়ণগঞ্জ ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আড়াইহাজারে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় অপহরনের ঘটনায় শরিফ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ফতুল্লার পাগলায় পঞ্চম শ্রেনীর ছাত্রী (১২) কে অপহরণের ঘটনার মামলায় শরিফ (২৪) নামক এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে পাগলা মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অপহরণে অভিযুক্তকে গ্রেপ্তার করলেও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় তিন জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন কে আসামি করে অপহরন মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন পাগলা মুসলিম পাড়ার মহিউদ্দিনের পুত্র আসিফ (২০) মেয়ে নুপুর (২৩) ও গ্রেফতারকৃত শরিফ। মামলায় উল্লেখ করা হয়েছে, অপহৃতা স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেনীতে পড়ালেখা করতো। স্কুলে যাতায়াতের পথে প্রতিদিন বিরক্ত করতো বখাটে আসিফ। ১৭ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে অপহৃত স্কুল ছাত্রী বাসার সামনে পাগলা মুসলিমপাড়াস্থ লাইব্রেরী থেকে খাতা-কলম ক্রয় করার জন্য গেলে অভিযুক্তরা একটি অজ্ঞাত সিএনজিতে করে জোড়পূর্বক তুলে নিয়ে অজ্ঞাতনামা স্থানে চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী শরিফকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত অপর আসামির গ্রেপ্তারসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেস্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ

ফতুল্লায় অপহরনের ঘটনায় শরিফ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২