নারায়ণগঞ্জ ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’
৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে ও মিষ্টি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অহিদ টেক্সটাইল মিল ও মুসলিম সুইট নামে একটি মিষ্টি কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেন।

অহিদ টেক্সটাইল মিলের মালিক আজিজুল হক বলেন, আমি কারখানা বন্ধ করে বাড়িতে যাই। কিছুক্ষন পর বাজারের মসজিদের মাইকে শুনতে পাই বাজারে আগুন লাগছে, সঙ্গে সঙ্গেই সোনারগাঁও ফায়ার সার্ভিসে খবর দেই, আগুনে আমার টেক্সটাইল মিলের তৈরি করা মার্কিন কাপড়, সূতাও মেশিনারিসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এক ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে ও মিষ্টি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

আপডেট সময় : ০৩:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২