নারায়ণগঞ্জ ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহিলা আওয়ামী লীগের দায়িত্বে চুমকি-শিলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের পদে আছেন। শবনম জাহান শিলা মহিলা আওয়ামী লীগের সাবেক মহানগর নেত্রী।

এদিকে সাহেদা খানম দিপ্তী মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি আর হাসিনা রাবী চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের পঞ্চম সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম ক্রিক সাধারণ সম্পাদক হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’

মহিলা আওয়ামী লীগের দায়িত্বে চুমকি-শিলা

আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২