নারায়ণগঞ্জ ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ৫ হাজার পিছ ইয়াবাসহ উপসহকারী কৃষি কর্মকর্তা আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৫ হাজার পিছ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এদেরমধ্যে একজনসরকারীকর্মকর্তা, তার স্বামী ও গাড়িচালককে গ্রেপ্তারকরেছেপুলিশ। শুক্রবার(২৫ নভেম্বর)সন্ধ্যা ৬ টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিনপাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ইয়াবা পাচারকালে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো আড়াইহাজার উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২), তার স্বামী দক্ষিনপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে মোতাহার হোসেন সেলিম (৪৫) ও প্রাইভেটকার চালক একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আজিজুল হক (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল একটি প্রাইভেটকারে মাদক পাচার হচ্ছিল। ওই খবরে পুলিশের টিম সেখানে অভিযান চালায়। প্রাইভেটকারে ৫ হাজার পিছ ইয়াবা পাওয়া গেছে ও গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।

এদিকে গ্রেপ্তার আড়াইহাজারের উপ সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার জানান, তারা তিন বান্ধবী ঢাকায় বেড়াতে যায়। ফেরার পথে দুই বান্ধবীকে নামিয়ে সে বাড়ি ফিরছিলো। সন্ধার কিছু আগে তার স্বামী সেলিম ফোন করে জানায় সে যাত্রাবাড়ী আছে যেন তাকে নিয়ে যায়। তবে তার সাথে কি ছিল না ছিল জানা নেই তার। গত এক বছর ধরে তার সাথে আমার তেমন যোগাযোগ নেই। সম্প্রতি সে ভালো হয়ে গেছে বলে তার কাছে অঙ্গীকার করে কান্নাকাটি করেছে। এ ঘটনায় সাথে সে জড়িৎ নয়।

এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পাঁচ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার ও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, সেলিম আগেও একবার গ্রেফতার হয়েছিল। তবে আকলিমা আক্তারের মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে থানায় কোন পুর্ব রেকর্ড নাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ৫ হাজার পিছ ইয়াবাসহ উপসহকারী কৃষি কর্মকর্তা আটক

আপডেট সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২