নারায়ণগঞ্জ ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

নরসিংদীর র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান (র‌্যাব-১১) এর অভিযানে ৩২ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খন্দকার শামীম বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-১১ (নরসিংদী) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পাশবর্তী জেলা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের ব্যাকডালার ভিতর থেকে ৩২ (বত্রিশ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং যার আনুমানিক মূল্য ৬,৪০,০০০/- (ছয় লক্ষ চল্লিশ হাজার) টাকা।

আটককৃতরা হলেনঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চর ডাজাতিয়াপাড়া গ্রামের মোঃ কুদ্দুস আলী’র ছেলে মোঃ জুয়েল (৩৮) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের আবুল বাসার এর স্ত্রী সুইটি বেগম (২২)।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেস জানা যায় যে, আটকৃতরা পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তাদের ব্যপক পরিচিতি রয়েছে। তারা নিয়মিত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় বিতরণ করে। আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হযে়ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২