নারায়ণগঞ্জ ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

বাজারে গেলে মনে হয় না দেশে কোন সরকার আছে : বাংলাদেশ ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বাজারে গেলে মনে হয় না দেশে কোন সরকার আছে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আজ দেশের অবস্থা সবচেয়ে খারাপ। এই খারাপ অবস্থা অতিক্রম করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন। তারা বলেন, সরকার কোনোভাবেই দেশ পরিচালনা করতে পারছে না। বাজারের আগুনে প্রতিদিন কোটি-কোটি মানুষ পুড়ে মরছে। দেশে যে কোন সরকার আছে, বাজারে গেলে সেটি মনে হয় না। ক্ষমতায় থাকতে ভোটের দরকার নেই, তাই সরকার যা খুশি, তাই করে দেশকে গজবের মধ্যে ফেলে দিয়েছে।

নেতৃদ্বয় আরো বলেন, প্রচন্ড অর্থ সংকটে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। দৈনিক ৬ ঘন্টাও লোডশেডিং হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। এমন পরিস্থিতিতে মন্ত্রী পরিষদ সচিব ও প্রধানমন্ত্রী’র মুখ্য সচিবের বাড়ি নির্মাণে ৪৩ কোটি টাকা ব্যয় কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত ?

তারা বলেন, এখন মানুষের মনে দুশ্চিন্তা, তাহলে কি ৭৪’র মতো দুর্ভিক্ষ হবে? বাজারে গেলে দেখবেন, টাকা দিলেই পণ্য পাচ্ছেন। তার মানে আমাদের উৎপাদন ঠিক আছে। সমস্যাটা হলো মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। গত ৮ মাসে ৪০-৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নীচে নেমে এসেছে।

ন্যাপ নেতৃদ্বয় বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের ২২ পরিবারের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ২২ পরিবারের বিপরীতে বাংলাদেশে ২২ হাজার পরিবার তৈরি হয়েছে লুটপাটের মাধ্যমে। সরকার তার কোনো প্রতিকার করতে পারছে না। দেশে ভালোবাসা, মানবতা নেই।

তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, তথ্যমন্ত্রী বলেছেন, দেশে নাকি ভিক্ষা নেওয়ার মানুষ নেই। এই কথা কি সত্য? মোটেও সত্য নয়। তথ্যমন্ত্রী হয়ে তিনি ভুল-ভাল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

বাজারে গেলে মনে হয় না দেশে কোন সরকার আছে : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ০৭:৫৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২