নারায়ণগঞ্জ ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ইভিএম ক্রয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় বন্ধ করুন : মোস্তফা ভুইয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : দেশের অধিকাংশ জনগন বিশ্বাস করে ইভিএম নির্বাচনে কারচুপির অন্যতম হাতিয়ার বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আর্থিক সংকটের সময়ে জনগণের অর্থের ৮ হাজার ৭১১ কোটি টাকা অপচয় বন্ধ করতে ইভিএম প্রকল্প বাতিল করতে হবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ‘র ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের রংপুর মহানগর আয়োজিত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে ভারচুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বেলন।

তিনি বলেন, দেশের মানুষকে কষ্ট দিয়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ইভিএম কেনা ‘গরিবের ঘোড়া রোগ’ ছাড়া অন্য কিছু নয়। নির্বাচন কমিশন দুই লাখ নতুন ইভিএম ক্রয়ের জন্য যে সাড়ে আট হাজার কোটি টাকারও বেশি বাজেট দিয়েছে তা অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, বেশির ভাগ নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে তাদের যে সংলাপ হয়েছে সেখানে ইভিএমের বিপক্ষ মত ছিল সংখ্যাগরিষ্ঠ। অন্য দিকে এই মন্দার সময়ে এত বিশাল অঙ্কের বাজেট পাস হলে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। তাই অবিলম্বে ইভিএম ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

তিনি বলেন, ইভিএম ক্রয় করে জনগণের করের বিশাল অঙ্কের টাকার অপচয় কার স্বার্থে ?

বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আমিনুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক যুবরাজ চৌধুরীরর সঞ্চলনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রীবন, বক্তব্য রাখেন রংপুর জেলা ও মহানগর নেতা মেরাজুল ইসলাম রোকন, আবু তালেব, একরামুল হক, খোরশেদ আলম, ওমর ফারুক, হায়দার চৌধুরী, শেখ ইমতিয়াজ সিদ্দিকী, মোঃ হাবিব, মোঃ আলম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আব্দুর রউফ, মোঃ ময়নাল হোসেন, মোঃ এনামুল হক, মোঃ আসলাম হোসেন প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে মো. রেজাউল করিম রীবন বলেন, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা তথা শোষণ মুক্তির লড়াইকে বেগবান করতে জেবেল রহমান গানির নেতৃত্বে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

ইভিএম ক্রয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় বন্ধ করুন : মোস্তফা ভুইয়া

আপডেট সময় : ১২:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২