নারায়ণগঞ্জ ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আড়াইহাজারে মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ভ্রম্যমান আদালতে সাজা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করায় ভ্রাম্যমান আদালত শাহাপরান (২৪) নামে এক যুবককে দশ মাস দশ দিনের কারাদন্ড প্রদান করেছেন।

ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (১সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী বাজারে। দন্ডিত শাহাপরান শ্রীনিবাসদী গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে । সে ওই বাজারের একজন দোকান্দার এবং কোরআনে হাফেজ বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এ সাজার রায় দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় শালমদী গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে এবং মাহমুদপুর ইউনিয়ন মহিলা মাদরাসার ছাত্রী সুমাইয়া (১৬) মাদরাসা থেকে বাড়ীর দিকে যাচ্ছিলেন। তখন দোকান্দার শাহাপরান তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সুমাইয়াকে উত্যক্ত করেন।

সুমাইয়া বিষয়টি স্থানীয়দেরকে জানালে উপস্থিত জনতা শাহাপরানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে বিষয়টি অবগত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারকে সহ পুলিশ ফোর্স নিয়ে গিয়ে শাহাপরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য প্রমাণিত হলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৮৬০ সালের ৫০৯ দন্ডবিধির ধারা মোতাবেক উল্লেখিত সাজার রায় দেন।

এ সময় কিছু সংখ্যক লোক শাহাপরানের পক্ষ নিয়ে সরকারী কাজে বাধা দেয়ার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা ও রুজু হয়। শাহাপরানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার উভয়েই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আড়াইহাজারে মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ভ্রম্যমান আদালতে সাজা

আপডেট সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২