নারায়ণগঞ্জ ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাত দলের হামলায় নারীসহ  একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ৪১৩ বার পড়া হয়েছে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বসত বাড়িতে ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এসময় ডাকাত দলকে বাঁধা দিতে গেলে একই পরিবারের তিনজনকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তাদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন গৃহকর্তা হামিদ (৬০) তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মেয়ে লিপি আক্তার (২২)। এদের মধ্যে লিপি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরসাদী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত লিপি আক্তার অভিযোগ করেন, রাত ২টার দিকে ৭-৮ জনের একদল মুখোশ পরিহিত ডাকাতদল তাদের বসতঘরের দরজা ভেঙে  ভেতরে প্রবেশ করে। তাদের বাঁধা দিতে গেলে লিপিকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে তিনি ঘর থেকে বের হয়ে দৌঁড়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন।

এসময় ডাকাতদল তার মা মনোয়ারা বেগম ও বাবা হামিদকে পিটিয়ে জখম করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুরোএলাকায় আতংক বিরাজ করছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ডাকাতদের গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ডাকাত দলের হামলায় নারীসহ  একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৭:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২