নারায়ণগঞ্জ ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা রাস্তা গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে একটি করাতকলকে জরিমানা

আড়াইহাজারে তথ্যআপার উঠান বৈঠক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কে উৎসর্গ করে আড়াইহাজারে তথ্যআপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর তাওতায় গ্রামীণ অসহায়,দরিদ্র, সুবিধা বঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে আড়াইহাজার উপজেলায় অবস্থিত তথ্যকেন্দ্রের মাধ্যমে ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী গ্রামের ০৯ নং ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন লায়লা আরজুমান জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, তথ্যসেবা সহকারী রাহিমা আক্তার, জেলা জাতীয় মহিলা সংস্থার কম্পিউটার অপারেটর সাবিনা আক্তার, নারী নেত্রী রিতা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নারীদের উন্নয়নে বঙ্গমাতার জীবনাদর্শ তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার নারীদের মধ্যে বঙ্গমাতার জীবনচিত্র তুলে ধরেন এবং নারী শিক্ষার গুরুত্ব, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, লাল সবুজ ডট কম এর মাধ্যমে ব্যবসায়ে অংশগ্রহণ, জেন্ডার সমতায়ন,আইন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে করণীয়, কৃষি কাজে নারীর অংশ গ্রহণে উৎসাহ প্রদান, নারীর স্বাস্থ্য ও পুষ্টি, কোভিড-১৯ ভ্যাকসিন তথ্য, ভাতা/ প্রশিক্ষণ ও চাকরি আবেদন বিষয়ক তথ্য,জরুরী প্রয়োজনে হেল্প লাইন নম্বর পরিচিতি সহ সরকারি সকল সেবার তথ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়াও তথ্যসেবা কর্মকর্তা বিনামূল্যে সেবা নিতে সকলকে তথ্যকেন্দ্রে আসতে উৎসাহিত করেন। বৈঠকে অংগ্রহণকারীদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ এবং তারা এমন আয়েজনে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন।

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হাছিনা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু তালিব মোল্লা, ওয়ার্ড মেম্বার মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির

আড়াইহাজারে তথ্যআপার উঠান বৈঠক

আপডেট সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২