নারায়ণগঞ্জ ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আড়াইহাজারে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রী নিখোঁজের ৭ মাসেও সন্ধান মেলেনি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাবার বাড়ি থেকে নিখোঁজ হওয়া আমেরিকা প্রবাসীর স্ত্রীর ৭ মাসেও সন্ধান মেলেনি। এবিষয়ে পুলিশের অনুসন্ধান তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন সানজিদা ইসলাম মরিয়মের (২১) স্বামী। কারো হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে কিনা! সে বিষয়ে পুলিশ এবং পরিবারের কারো কাছেই কোনো তথ্য নেই। অজ্ঞাত প্রতিপক্ষরা অপহরণ করে গুম করেছে কিনা! এমন শঙ্কা প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসী এম মিয়া।

চলতি ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বন্দরের মালামত গ্রামের বাবার বাড়ি থেকে নিখোঁজ হন সানজিদা। ওইদিনই তার পিতা রফিকুল ইসলাম রফিক বন্দর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরী করেন। জিডি নং ৪০৬। প্রবাসীর স্ত্রী টিকটকে আসক্ত ছিলেন। স্বামী আমেরিকা প্রবাসী হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন সানজিদা।

প্রবাসী এম মিয়া অভিযোগ করেন, থানায় জিডি করার পরও পুলিশের অনুসন্ধান তৎপরতায় তেমন আগ্রহ ছিল না। ৭ মাসেও নিখোঁজ স্ত্রীর সন্ধান মেলেনি। সে বেঁচে আছে, নাকি মারা গেছে! কোনো তথ্য নেই। থানায় জিডি করার পর পুলিশের কর্তব্য অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাওয়া। তথ্যপ্রযুক্তির এ যুগে একজন নিখোঁজ মানুষকে খুঁজে পেতে পুলিশ কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন আমেরিকা প্রবাসী।

এ বিষয়ে বন্দর থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি এই থানায় নবাগত। তবে প্রবাসীর স্ত্রী নিখোঁজের বিষয়ে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন।

এদিকে যে কেউ নিখোঁজ স্ত্রীর সন্ধান দিলে সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রবাসী। যোগাযোগ +১৪৭০৭৯৬২৪২৯ (হোয়াটসঅ্যাপ), ০১৭৫২৮৯৫৯৭৫ (মোবাইল)।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ

প্রবাসীর স্ত্রী নিখোঁজের ৭ মাসেও সন্ধান মেলেনি

আপডেট সময় : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২