নারায়ণগঞ্জ ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর আলোচনা সভা নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় ২নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় চারজনকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- মর্জিনা, জেসমিন, মো. টিটু ও সাহাবুদ্দিন। তবে জেসমিন পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন, মো. হোসেন সাগর, মো. আসলাম ও মো. শরীফ।

এবিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. রকিব উদ্দিন আহমেদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই মামলায় চারজনকে খালাস পেয়েছেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছিল। সে ঘটনায় পরে মানবপাচার আইনে মামলা হয়। আজ আদালত সেই মামলায় রায় ঘোষণা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় ২নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২