নারায়ণগঞ্জ ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

কিশোরগ্যাং বন্ধুর হাতে কলেজ ছাত্র খুন গ্রেফতার-১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাং চক্রের সদস্যদের ছুরিকাঘাতে ইমন (২৭) নামে এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। পূর্ব শত্রæতার জের ধরে গত বুধবার সন্ধ্যা সানারপাড় বাঘমারা এলাকায় মামা ভাগিনা গলিতে এঘটনা ঘটে। এঘটনায় মশিউর রহমান রাজু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইমন আদর্শনগর এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয় আলী আকবর মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন। আহতদের মধ্যে শাহরিয়ার জয় অনার্সের ও তরিকুজ্জামান রনি সোনারগাঁয়ের নাজিম উদ্দিন ভূঁইয়া ডিগ্রী কলেজের ছাত্র। তারা আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল ওহাব জানান, নিহত ইমন ও হামলাকারী কিশোরগ্যাং গ্রæপের নেতা রাসেল ওরফে ডংকু রাসেল বন্ধু ছিলেন। রাসেল বিপদগামী হয়ে অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন তার সঙ্গ ত্যাগ করেন। এতে রাসেলের সঙ্গে ইমনের শুত্রæতা তৈরি হয়। ক্ষিপ্ত হয়ে রাসেল বুধবার সকালে তার গ্যাংয়ের আট দশজন সদস্য নিয়ে ইমনকে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর করে। পরে সন্ধ্যার দিকে ইমন, শাহরিয়ার জয় ও তরিকুজ্জামান রনিকে বাঘমারা মামা ভাগিনা গলিতে পেয়ে রাসেল ও তার সঙ্গীরা হামলা চালায়। এসময় ইমন ও জয়কে সন্ত্রাসী রাসেল ও মশিউর রহমান রাজু ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত জয়ের আবস্থা আশঙ্কাজনক বলে জানায় তার বোন ফারজানা।
নিহতের মা শাহিনুর বেগম বলেন, আমার ছেলের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে জানতে পারি এঘটনায় জড়িত রয়েছে সন্ত্রাসী রাসেল, মশিউর রহমান রাজু, স্বপন, আব্দূল খলিল, মো. ইয়াসিন, রাজিব ও বিজয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

কিশোরগ্যাং বন্ধুর হাতে কলেজ ছাত্র খুন গ্রেফতার-১

আপডেট সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২