নারায়ণগঞ্জ ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

শুরু হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর মাহেন্দ্রক্ষণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ইভেন্ট আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর রেজিস্ট্রেশন কার্যক্রম। একইদিনে উন্মোচিত হবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর অফিশিয়াল ওয়েবসাইটও। এই উপলক্ষে রাজধানীর কেআইবি কমপ্লেক্সে বিকেল ৩টায় তারুণ্য-নির্ভর বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার সর্বমোট প্রাইজ মানি পঞ্চাশ লাখ টাকা।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর গভর্নিং বডির সদস্য মনির হোসেন বলেন, প্রি-স্কুল থেকে বিশ্ববিদ্যালয় (৩৫ বছর বয়স) পর্যন্ত আইসিটি শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে মোট ছয়টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে এটি অনুষ্ঠিত হবে।

গভর্নিং বডির আরেক সদস্য মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, চতুর্থ শিল্প-বিপ্লবে আমাদের শিক্ষার্থীদের সময়োপযোগী করার জন্য এই প্রতিযোগীতার আয়োজন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও হুইসেল-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাতে সারা দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানান আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর গভর্নিং বডির সদস্য আশরাফুল ইনসান ইভান।

তিনি আরও বলেন, দেশের তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীরাও যাতে আইসিটির জ্ঞানে আলোকিত হতে পারে, সেই লক্ষ্যে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে থাকবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর রেজিস্ট্রেশন বুথ। এই কার্যক্রমের সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। রেজিস্ট্রেশনের পর থেকে পাঁচ মাস পর্যন্ত শিক্ষার্থীরা দক্ষ মেন্টরদের মাধ্যমে নিজেদের আইসিটি জ্ঞানকে প্রসারিত করে নিতে পারবে।

আইসিটি খাতে বিশ্বমানের জ্ঞানার্জনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে এগিয়ে থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত হতে যাচ্ছে বলে জানান আয়োজকবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

শুরু হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর মাহেন্দ্রক্ষণ

আপডেট সময় : ০৭:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২