নারায়ণগঞ্জ ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

আড়াইহাজারে একজনকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ দায়ের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ১১০৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার( নারায়ণগঞ্জ ) সংবাদদাতা:
আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় পথরোধ করে লিটন নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে কালাপাহাড়িয়ার চেওয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী বাহিনী।

জানা যায়, বেশ কিছু দিন আগে কালাপাহাড়িয়া গ্রামের তমা বাড়ির লাল মিয়ার ছেলে লিটনের কাছে একই গ্রামের মোল্লা বাড়ির কাশেমের ছেলেরা চাঁদা দাবি করে।এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে লিটনের ওপর অতর্কিতে হামলা চালায় কাশেমের সন্ত্রাসী ছেলেরা।

বৃহস্পতিবার সকালে লিটন চরে ইরি স্কিমের জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় কাশেমের বাড়ি সংলগ্ন চেওয়া ঘাট এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎপেতে থাকা কাশেমের ছেলে মান্না, ইঞ্জু,শাহালম, মহিউদ্দিন,অলি, রমজান গং করিম মোল্লার ছেলে সিরাজের নির্দেশে দা, ছুড়ি,হকিস্টিক নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলায় লিটনের মাথা ফেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। লিটনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে লিটনের বাড়িতে সংবাদ দিলে তারা এসে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। লিটনের মাথায় অন্তত সাতটি সেলাই করা হয়।

এই বিষয়ে লিটনের পিতা লাল মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

আড়াইহাজারে একজনকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ০২:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২