নারায়ণগঞ্জ ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জোবায়ের হাসানের শোডাউন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে

আড়াইহাজার। সংবাদদাতা:
আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জোবায়ের হাসানের বিশাল শোডাউন শুক্রবার বিকালে সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করেন। শোডাউনটি সাতগ্রাম থেকে শুরু হয়ে প্রতিটি গ্রাম প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্বে দেন চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশী জোবায়ের হোসেন। এই সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ ইব্রাহিম মোল্লা, উপজেলা যুবলীগের সাহিত্য সম্পাদক আরিফুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। মোটর শোভা যাত্রাটি সাতগ্রাম, পাচঁরুখী, ছনপাড়া, রসুলপুর, পুরিন্দা, দৈবই, বাহাদুর পুর, আশোয়াট এলাকা প্রদক্ষিণ করেন।
জানা গেছে, জোবায়ের হাসান ওই ইউনিয়নের পাঁচরুখী গ্রামের আলী আহাম্মেদের ছেলে। তার বড় ভাই মাহমুদুল হাসান পুলিশ ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে জোবায়ের হাসান আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি হয়ে সাতগ্রাম ইউনিয়নের উন্নয়ন এবং জনগনকে সেবা দেয়ার লক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সমাজ সেবা মুলক কাজে রয়েছে তার এবং পরিবারের বিশেষ অবদান। ইতিমধ্যে বিভিন্ন গ্রামের পাড়া মহল্লার তরুণ নেতা হিসাবে তাকে নিয়ে শুরু হয়েছে নানা গুনঞ্জন। জোবায়ের হোসেন ২০১০ সালে সরকারী বিজ্ঞান কলেজে অধ্যয়ন কালে ছাত্রলীগের সান্নিধ্যে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি।
পরর্বতীতে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়ে হল,বিশ^বিদ্যালয় ও কেন্দীয় ছাত্রলীগের সান্নিধ্যে থেকে একজন দক্ষ সংগঠক হয়ে উঠেন। ২০১৬ সালে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়- এর শিক্ষা গবেষনা ইনস্টিটিউট থেকে শিক্ষাবিজ্ঞান-এ ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় অংশ গ্রহনে তিনি আরো জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রতিদিনই ওই ইউনিয়নের গ্রামে গ্রামে আওয়ামীলীগ নেতা এবং মুরুব্বিদের নিয়ে গনসংযোগ করছেন। তিনি জানান,দল যদি তাকে মনোনয়ন দেন এবং চেয়ারম্যান পদে নির্বাচিত হই তাহলে সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর সহযোগিতায় আমি সাতগ্রাম ইউনিয়ননের সাধারণ মানুষের পাশে থেকে শিক্ষার মান উন্নয়ন, মাদক নিয়ন্ত্রন, ভুমিদস্যুতা, দুর্নীতি ও বাল্যবিবাহ রোধে কাজ করবো। এবং তরুণদের কর্ম সংস্থানের জন্য তিনি কাজ করে যাবেন। সর্বশেষে তিনি জানান, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হয়ে দেশ ও দশের সেবা করতে চাই। সর্বদিক বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা এবং এমপি আলহাজ¦ নজরুল ইসলাম বাবু তাকে সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোয়ন দিবেন বলে তিনি আশাবাদী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জোবায়ের হাসানের শোডাউন

আপডেট সময় : ০৯:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১