নারায়ণগঞ্জ ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয় তারা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় অভিযান চালিয়ে এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক দুইটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১১। অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে অন্তত ১২ শতাধিক লোকের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক ও উদ্ধার করা হয়েছে চাকরি প্রত্যাশী আটজন ভূক্তভোগীকে। জব্দ করা হয়েছে নিজস্ব ইউনিফর্ম, সীলসহ বিভিন্ন সরঞ্জাম।

বুধবার দুপুরে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল তানভীর মহামুদ পাশা।

আটকরা হলেন- সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (৩১) ও এমডি মোঃ সাইফুল ইসলাম (২৮)। ফতুল্লার চাষাঢ়া তোলারাম কলেজ রোড এলাকার একই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ রায়হান (৩০)।

র‌্যাব অধিনায়ক জানান, প্রতিষ্ঠান দুইটি দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। বেনামী বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড, প্রজেক্ট হেলপার, মার্কেটিং ম্যানেজার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, রড মিস্ত্রি ও রাজমিস্ত্রি প্রভৃতি পদে ১০ থেকে ৫০ হাজার টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশীদের থেকে রেজিস্ট্রেশন ফি, মেডিকেল ফি ইত্যাদির কথা বলে ৭ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নিত। সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করত তারা। প্রতারকদের নিয়ম মেনে টাকা দিয়ে মাসের পর মাস অফিসে আসা যাওয়া করেও চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে ভয়ভীতি, হুমকি প্রদান এমনকি মারধর করত। বিগত ৬ মাসে আন্তত ১২ শতাধিক মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয় তারা

আপডেট সময় : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১