নারায়ণগঞ্জ ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্থ করতেই মুহিবুল্লাহ হত্যা : বাংলাদেশ ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ও তাদের মানবাধিকার নিয়ে দেশে-বিদেশে বলিষ্ঠ কণ্ঠস্বর মুহিবুল্লাহ হত্যাকান্ডে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ‌দ্রুততম সময়ের মধ্যে হত্যাক ন্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।

তারা বলেন, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ – যিনি রোহিঙ্গাদেরকে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অত্যন্ত সোচ্চার ছিলেন। সত্যিকার অর্থে তিনি ছিলেন সাধারণ রোহিঙ্গাদের ভরসার জায়গা। আর সে কারণেই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবসন বাঁধাগ্রস্থ করতেই মুহিবুল্লাহ হত্যা করা হয়েছে বলেই দেশবাসী মনে করে।

নেতৃদ্বয় বলেন, একের পর এক রোহিঙ্গা নেতার হত্যাকান্ড ক্যাম্পের নিরাপত্তাকে যেমন প্রশ্নবিদ্ধ করছে, তেমনই এর পেছনে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র রয়েছে কিনা তাও সরকারকে উদঘাটন করতে হবে। মনে রাখতে হবে, এভাবে চলতে থাকলে রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ সন্ত্রাসী গ্রুপের হাতে। প্রত্যাবাসন নিয়ে নতুন সংকট সৃষ্টি হবে। যা কোনভাবেই বাংলাদেশের জন্য কল্যাণকর হতে পারে না। মুহিবুল্লাহ হত্যাকান্ডের সাথে মিয়ানমারের কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তাও সরকারকে গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।

তারা বলেন, মুহিবুল্লাহ হত্যাকান্ড পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এ হত্যার ঘটনা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের সবাইকে তাদের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সরকারকে। অন্যদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানের ইস্যুটি সরকারকে বারবার আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে। মুহিবুল্লাহ হত্যাকান্ড যাতে রোহিঙ্গা সমস্যা সমাধানে কোন বাধা না হয় সে বিষয়েও সরকারকে সচেতন থাকতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্থ করতেই মুহিবুল্লাহ হত্যা : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১